মহামারি শেষে যদি না ফিরি || প্রিন্স রোমান পিকিউ

মহামারি শেষে যদি না ফিরি?

প্রিন্স রোমান পিকিউ


মহামারি শেষে যদি না ফিরি,

যদি কম্বোলে লেগে থাকা আঁচড়-

চটচটে মোচড় জাগায় বুকে?

যদি ছোঁয়াচে হয়ে মড়ি?

আমায় জড়ায়ে কাঁদবে-কি, বিদায়ে?


আমার জামা ঘড়ি জুতো-

টেলিফোন কিংবা চশমাটা!

খোকার জন্য স্মৃতি করে রাখবে কি?

খোকার বয়স কত এখন?

কোভিট ১৯'র খবর সেও পায় কি?


তুমিও ঝুঁকিতেই আছো-

গর্ভকালীন সময় তোমার।

দূর্বিচার, ব্যাভিচারের পৃথিবীতে-

নারী কখনোই বিপদমুক্ত নয়-


সাবধানে থেকো।

মহামারি শেষে যদি না ফিরি-

টেলিফোন অথবা চশমাটা রেখো-

খোকার জন্য।


অন্তত একটা প্রজন্ম-

দেখার, সাধ ছিলো আমার.....

~

প্রিন্স রোমান পিকিউ-


Post a Comment

0 Comments