সেই সুগন্ধটা || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা

প্রিন্স রোমান পিকিউ
সেই সুগন্ধটা
প্রিন্স রোমান পিকিউ

তোমার খোলাচুলে আমি একটা গন্ধ পাই
যে গন্ধটা আমার প্রিয়।
তোমার জামাথেকে আমি একটা গন্ধ পাই
যে গন্ধটা আমার প্রিয়।
তোমার বুকথেকে, নাকথেকে, মুখথেকে
চিবুক থেকে, আমি একটা গন্ধ পাই
যে গন্ধটা আমার প্রিয়।
ঐ একটা গন্ধই আমার প্রিয়,
যে গন্ধটা তোমার থেকে পাই।
আমি পুরুষের কামনায় নারীর ছলনা হয়েছি
শুধু গন্ধের লোভে।
তুমি চলে যেও,
আমার অতীত ভুলিয়ে বর্তমান নিও!
শুধু গন্ধটা দিও
প্রিয় সেই সুগন্ধটা দিও।
ছলেবলে কৌশলে হোক
যা আছে সব হাতিয়ে নিও,
গন্ধটা দিও, শুধু সেই সুগন্ধটা দিও।
আমি আর কিছু না চাই
যা যা ফেরৎযোগ্য তাও যেনো না পাই।
শুধু গন্ধটা চাই,
প্রিয় সেই সুগন্ধটাই চাই।
তুমি যে বেলা ভানধরো
সেবেলা বড় ভয় হয়,
না জানি প্রিয় গন্ধসহ, তোমাকে হারাতে হয়!
আমার কোনো দাবিদাওয়া নাই,
বলছি তো, সত্যি বলছি তুমি যেও
শুধু সেই সুগন্ধটা দিও।

প্রিন্স রোমান পিকিউ

Post a Comment

0 Comments